মদ্যপানের আসক্তি কাটাতে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন চাহাল
সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, তিনি মদ্যপানের আসক্তির সঙ্গে লড়াই করেছেন। একপর্যায়ে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে এই ভারতীয় ক্রিকেটারকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে হয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার চাহাল ব্যক্তিগত জীবনে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে রয়েছে মদ্যপানের আসক্তি ও বিবাহবিচ্ছেদ।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৮